ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। গতকাল সকাল ১০টায় কালীগঞ্জ পৌর শহরের নলডাঙা সড়কে সাতটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।