বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির
আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমারী চাককাটা
পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন (৩৮) চাককাটা পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার মধ্য রাত আড়াইটার
দিকে বুনো হাতির পাল এসে আকতার হোসেনের বাড়ির উঠানে আম গাছ খেতে শুরু করে। বিষয়টি বুঝতে
পেয়ে তিনি হাতি তাড়াতে যান। সে সময় হাতির আক্রমণের শিকার হন তিনি। ঘটনাস্থলে মানুষের
উপস্থিতি বাড়লে হাতির পাল স্থান ত্যাগ করে জঙ্গলে ফিরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসক ডা. শহীদুল ইসলাম জানায়, নিহতের পিঠে ও গলায় বড় ধরনের ক্ষতসহ সারা শরীরে আঘাতের
চিহ্ন রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চেীধুরী বণিক বার্তাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।










