জয়পুরহাট শহরের মাগনী পাড়ার রিকশাচালক ফারুক হোসেন হত্যা মামলার দীর্ঘ ২০ বছর পর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার আরেকটি ধারায় আসামিদের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার হিচমী পশ্চিমপাড়া এলাকার আ. বারীকের ছেলে মো. জুয়েল ও সিরাজ উদ্দীনের ছেলে মাহমুদুল। তারা জামিন নিয়ে পলাতক।

২০০২ সালের ১ জুলাই জয়পুরহাট সদর উপজেলার মাগনী পাড়ার জালাল উদ্দীনের ছেলে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।