ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের পাশাপাশি আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে স্থগিত হওয়া মাদারীপুরের শিবচরে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী বাকি রয়েছে, সেগুলো আমাদের যুগপৎসঙ্গীদের দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
এর আগে ৩ নভেম্বর তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।










