রাজবাড়ীর কালুখালীতে পেঁয়াজচাষীদের মাঝে ৪৯ লাখ টাকা ঋণ বিতরণ করছে রূপালী ব্যাংক পিএলসি। গতকাল রহমতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে গড়াই উৎপাদনমুখী সমবায় সমিতির কৃষকদের মাঝে ঋণের অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ, উপমহাব্যবস্থাপক আব্দুল রাকাত, রূপালী ব্যাংক কালুখালী শাখার ম্যানেজার প্রণব বিশ্বাস ও উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ।
ঋণের অর্থ বিতরণ
রাজবাড়ীর কালুখালীতে পেঁয়াজচাষীদের মাঝে ৪৯ লাখ টাকা ঋণ বিতরণ করছে রূপালী ব্যাংক পিএলসি।
রাজবাড়ীর কালুখালীতে পেঁয়াজচাষীদের মাঝে ৪৯ লাখ টাকা ঋণ বিতরণ করছে রূপালী ব্যাংক পিএলসি।










