ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকালে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ২টা থেকে ব্যবস্থাপত্রের সঙ্গে বিনামূল্যে ওষুধ দেয়া হয়।