কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিলসহ নয় দফা দাবিতে প্রতীকী প্রতিবাদ, পথনাটক, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়। দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন থাকবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।