জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘শ্রীলংকার মতো পরিস্থিতি বাংলাদেশে চলছে। আমাদের দেশের মানুষের আয় কমেছে, বেকারত্ব বাড়ছে, রিজার্ভ কমেছে। এ বাস্তবতাকে অস্বীকার করা যাবে না।’
গতকাল দুপুরে টাঙ্গাইল রাইফেলস ক্লাব মিলনায়তনে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
,প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম জহির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক।










