ফেনীতে অসচ্ছল পরিবারের মাঝে বন্ধুর বন্ধন বাংলাদেশের পক্ষ থেকে জাকাত হিসেবে সেলাই মেশিন, নলকূপ, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে শহরের শিশু নিকেতন কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন এগুলো বিতরণ করেন। বন্ধুর বন্ধন বাংলাদেশের সভাপতি জিএম তাজউদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক নাজমুল করিম ভূঁইয়া সুমন।