নানা আয়োজনে যশোরের প্রথিতযশা সাংবাদিক দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে প্রেস ক্লাব যশোর থেকে কালো ব্যাজ ধারণ করে শোকযাত্রা, শহরের চারখাম্বার মোড়ে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জীবনদর্শন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে সকাল ১১টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউবের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কলাম লেখক ফকির আক্তারুল আলম, প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেস ক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম প্রমুখ।