নেত্রকোনার কলমাকান্দায় উদ্যোক্তা উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছে। উপজেলার শহীদ মিনারসংলগ্ন মাঠে গতকাল বসে উদ্যোক্তাদের সৃজনশীল প্রদর্শনী মেলা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এবং গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্পের (আরএমটিপি) আওতায় এ মেলা আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।