রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি কার্যালয়ে পৌঁছেন। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান এ প্রথম নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টন কার্যালয়ে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।










