রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা
ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা
গেছেন। বুধবার সকাল
৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে
হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে রাজশাহীর নয় জন এবং বাকি তিনজন চাঁপাইনবাবগঞ্জ জেলার।
হাসপাতালের
উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জন করোনায় এবং
অন্য ৫ জন করোনা
উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া ৭ জনের ৫ জন রাজশাহী জেলার বাসিন্দা। অন্য ২ জন
চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
ডা.
সাইফুল আরো বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭১
শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন, আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। এর
মধ্যে রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নওগাঁর ১৫ জন, নাটোরের ১৫ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার একজন।
গত
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর ৭ জন ও নাটোরের একজন। এই একদিনে
হাসাপাতাল ছেড়েছেন ২৫ জন।










