এসএসসির ফলাফলে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থীও ফেল করেছে। ওই স্কুলের দুই শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে একজন মাত্র ছাত্রী। সেও ফেল করায় অভিভাবকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করলেও মানবিক বিভাগ থেকে ফেল করা ওই ছাত্রীর নাম জানাতে পারেননি।