মিয়ানমারের আরাকান রাজ্যে সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়েই চলেছে। লড়াইয়ের গতিপ্রকৃতিও সামরিক জান্তার প্রতিকূলেই রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সংঘর্ষে টিকতে না পেরে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) ১৪ জন সদস্য আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানে এসে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

বিজিপির পালিয়ে আসা সদস্যদের আগ্নেয়াস্ত্র ও গুলি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে জমা রাখা আছে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি সূত্র।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের পক্ষ থেকে শিগগিরই এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে সূত্র জানিয়েছে।