নড়াইলের রামসিদ্দি গ্রামের নৌকা তৈরির ইতিহাস শত বছরের। প্রতি বছর বর্ষা শুরুর সময় এ গ্রামে প্রবেশ করলেই প্রত্যেক বাড়ি থেকে ঠকঠক শব্দ ভেসে আসত। কাঠে হাতুড়ি দিয়ে পেরেক মেরে নৌকা তৈরির শব্দ শোনা যেত পুরো গ্রামে। আজকাল সেই শব্দ আর কানে আসে না। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে তাদের পেশা। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে এখনো এই পেশাকে আঁকড়ে আছে হাতে গোনা কয়েকটি পরিবার। 

জানা গেছে, নড়াইলের রামসিদ্দি গ্রামের নৌকা তৈরির ইতিহাস শত বছরের। প্রতি বছর বর্ষায় এ গ্রামে প্রবেশ করলেই প্রত্যেক বাড়ি থেকে ঠকঠক শব্দ ভেসে আসত। কাঠে হাতুড়ি দিয়ে পেরেক মেরে নৌকা তৈরির শব্দ শোনা যেত পুরো গ্রামে। আজকাল সেই শব্দ আর কানে আসে না। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে তাদের পেশা। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে এখনো এই পেশাকে আঁকড়ে আছে হাতে গোনা কয়েকটি পরিবার। 

নৌকার কারিগর বিশ্বজিৎ বিশ্বাস জানান, ৩০ বছরেরও বেশি সময় ধরে বংশপরম্পরায় তিনি নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। একসময় তার বাবা এবং দাদা এভাবে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। এবার বর্ষার সময় বৃষ্টি কম হওয়ায় নৌকার চাহিদা অনেক কমেছে। তবু জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়ে আরো দুজন কারিগর সঙ্গে নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি কাঠ দিয়ে নৌকা তৈরি করে যাচ্ছেন এ প্রবীণ কারিগর।