ভাষাসৈনিক শহীদ আবদুস সালামের পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। গতকাল বিকালে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে আবদুস সালামের ছোট ভাই আবদুল করিমের হাতে এ চেক তুলে দেন তিনি। এ সময় জেলা প্রশাসক শহীদ আবদুস সালামের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় সালামনগরের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে আলোচনা করেন।
পরে জেলা প্রশাসক বলেন, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ উপহার পৌঁছে দেয়া হলো।










