‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ স্লোগান সামনে রেখে লাখো প্রদীপ বা মোমবাতি প্রজ্বালন করে ভাষাশহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে তুলে ধরা হয় বর্ণমালা, আল্পনাসহ বাংলাদেশের নানা ঐতিহ্য। ওড়ানো হয় অর্ধশতাধিক ফানুস। ভাষাশহীদদের স্মরণে ১৯৯৭ সাল থেকে এ আয়োজন করে আসছে নড়াইল একুশ উদযাপন পর্ষদ। প্রথমবার ১০ হাজার মোমবাতি প্রজ্বালন হলেও প্রতি বছর এর ব্যাপ্তি বেড়েছে। এ বছর আট একর জায়গাজুড়ে প্রজ্বালন করা হয় এক লাখ মোমবাতি।
নড়াইলে লাখো প্রদীপ প্রজ্বালনে ভাষাশহীদদের স্মরণ
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ স্লোগান সামনে রেখে লাখো প্রদীপ বা মোমবাতি প্রজ্বালন করে ভাষাশহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী।
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ স্লোগান সামনে রেখে লাখো প্রদীপ বা মোমবাতি প্রজ্বালন করে ভাষাশহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী।










