ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন।
মো. আইজ উদ্দিনের সভাপতিত্বে ও সুকুমার বর্মণের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান পেয়ারা, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. বাবুল মিয়া, নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ সভাপতি অ্যাডভোকেট জাহিদ হায়দার উজ্জ্বল, সহসভাপতি আবুল আরিফ হিটু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাদের হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক শেখ মেহেদী হাসান স্বপন, সমাজসেবক আরিফুর রহমান, মাহবুব কিশোর, আগলা ইউনিয়ন কৃষক লীগ নেতা শেখ ফরিদ, মো. জুয়েল, জসিম প্রমুখ।










