ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে । গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব নকুল কুমার মণ্ডল, নবাবগঞ্জ উপজেলা সভাপতি উত্তম কুমার রায়, উপজেলা যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র সরকার, ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা, সাংগঠনিক সম্পাদক অমিত বাড়ৈ প্রমুখ।
উপস্থিত হিন্দু মহাজোটের নেতারা খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট ও সাভারের অধ্যক্ষ মিন্টু বর্মণকে নৃশংস হত্যার নিন্দা জানান।










