স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর-দক্ষিণসহ ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে আজ সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় নিজ দপ্তরে ছয় সিটির প্রশাসককে স্বাগত জানান সালাহউদ্দিন আহমদ। সাক্ষাৎকালে প্রশাসকরা মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা গত রোববার ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

ছয় প্রশাসক হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।