পিরোজপুর শেরেবাংলা পাবলিক লাইব্রেরির আয়োজনে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক কুইজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পিরোজপুর শিল্পকলা একডেমিতে অনুষ্ঠিত এ কুইজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান। বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর শেরেবাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।