বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রামের মিরসরাই পৌরসভা শাখার পক্ষ থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দিনব্যাপী মিরসরাই কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম শর্মা।