টানা কয়েক দফায় বাড়ার পর দেশের বাজারে কমেছে সব ধরনের স্বর্ণের দাম। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে। ভরিতে ১ হাজার ১৬৭ টাকা ক‌মি‌য়ে ধাতুটির নতুন দাম নির্ধারণ করেছে তারা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ক‌মে হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা। এতদিন ছিল ৯৩ হাজার ৪২৯ টাকা। দেশের বাজারে ধাতুটির সর্বোচ্চ দাম ছিল এটিই।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১১০৮ টাকা কমিয়ে করা হ‌য়ে‌ছে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হ‌য়ে‌ছে ৯৯২ টাকা এখন কিন‌তে লাগ‌বে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬২ হাজার ৮৬৯ টাকা। আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন মূল্য কার্যকর হবে।

এদিকে স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।