লক্ষ্মীপুরে জেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলার আসামি তারেক আজিজের পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের বিচারক আনোয়ারুল কবীর এ নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
তারেক সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের মৃত রফিক উল্যার ছেলে। তিনি হত্যা মামলার ১০ নম্বর আসামি।










