ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নে দীঘিরপাড় এলাকায় সেফটিক ট্যাংকে পড়ে মো. লুত্ফর (৩২) ও সঞ্জয় (২৫) নামে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। বিকাল ৪টার দিকে তাদের মরদেহ পাওয়া যায়। মৃত লুত্ফর বালুরচর গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও সঞ্জয় দীঘিরপাড় গ্রামের রঞ্জিতের ছেলে। স্থানীয়দের দাবি, ওই গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়িতে শৌচাগার নির্মাণকাজ করছিলেন তারা।

জানা যায়, লুত্ফর ও সঞ্জয় দীঘিরপাড় এলাকায় সুমনের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের নির্মাণকাজ করছিলেন। হঠাৎ মোবাইল ফোন বন্ধ থাকায় কাজের ঠিকাদার শমসের আলী তাদের খুঁজতে থাকেন। পরে নির্মাণাধীন শৌচাগারের সেপটিক ট্যাংকে তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা ওই দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।