চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে বশির আলী (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মদনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বশির আলী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের আফসার আলীর ছেলে। প্রতিবেশী ইলার উদ্দীনের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।