ঠাকুরগাঁওয়ে সেচ অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনাবিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সদর উপজেলার খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের উপসম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চলের (রংপুর) প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান।