টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী খালা ও ভাগনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলা কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগনি জামালপুরের টেংকিমারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনি (৫)। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক বলেন, সিএনজিটি এলেঙ্গা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়া নামে পাঁচ বছরের শিশুটি নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত মৌসুমি ও রিয়া সম্পর্কে ভাগ্নি।