ঝালকাঠিতে লবণ মিল মালিকদের অর্ধবার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান (গ্রেড-১) সঞ্জয় কুমার ভৌমিক। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিসিকের লবণ সেল প্রধান সরোয়ার হোসেন, বরিশাল-খুলনা আঞ্চলিক পরিচালক মো. মাহবুবুর রহমান।