সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে বুধবার সারাদিন থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে গোটা দক্ষিণাঞ্চলে। এদিন বাতাসের প্রভাবে মেঘনায় দুটি ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল হাওলাদার নামে একজন মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বরিশালের কলাপাড়ায় ঘূর্ণিঝড়ের প্রচারণা চালাতে গিয়ে নৌকা ডুবে শাহ আলম মীর নামে এক স্বেচ্ছাসেবক নিখোঁজ রয়েছে।
কলাপাড়ায় প্রচারণা চালাতে গিয়ে নিখোঁজ যুবক শাহআলম মীর (৫৫) লোন্দা গ্রামের মৃত সৈয়দ কদম আলীর পুত্র। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদার খালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শাহ আলম মীর কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, ফারাস সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
এদিকে বরিশালের উত্তরের উপজেলা হিজলায় মঙ্গলবার গভীর রাতে মেঘনায় দুই ট্রলারের সংঘর্ষে নিখোঁজের ১২ ঘণ্টা পর ট্রলার মাঝি রাসেল হাওলাদারের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। উপজেলার হরিনাথপুর ইউনিয়নের নাচোকাঠি সংলগ্ন মেঘনায়।
বাংলাদেশের ভূখণ্ডে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূল অতিক্রম শুরু করে দিয়েছে। আজ বুধবার বিকাল ৪টা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে। অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। রাত ৮টার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়েরর প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণের জনপদ। বরিশাল বিভাগের ৬ জেলার প্রায় সাড়ে ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে বরিশাল বিভাগীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
জানা গেছে, আজ দিনের বেলা উপকূলীয় এলাকা বরগুনার তিনটি নদী বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহতাব হোসেন। তিনি জানান, স্বাভাবিক সময় জোয়ারের উচ্চতা থাকে ২ দশমিক ৮৫ সেন্টিমিটার। বুধবার দুপুরে বরগুনায় জোয়ারের পানির উচ্চতা ছিল ৩ দশমিক ১৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপরে। জেলার আমতলী ও তালতলীর ১২৮টি সাইক্লোন সেল্টারে প্রায় ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা দুর্ভোগে পড়েছে আশ্রয় নেয়া মানুষ।
তালতলীর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, সাইক্লোন সেল্টারগুলোতে আলোর ব্যবস্থা করা হচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সাইক্লোন সেল্টারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জেনারেটরের ব্যবস্থা করবেন।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের বলেন, আম্পান মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
দ্বীপ জেলা ভোলার বিভিন্ন নদীতে পানি বেড়েছে। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে বলে জানান সেখানকার কলেজ ছাত্র এম ইফতিয়াজ। ভোলার লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ্তর মিশ্র জানান, ঝড় শুরুর আগেই মেঘনার পাড় প্লাবিত হয়েছে। প্রমত্ত মেঘনার এমন রূপ দেখে আতংকিত স্থানীয় বাসিন্দারা। লালমোহন উপজেলার মেঘনা তীরের অধিকাংশ জেলে নৌকা তীরে চলে এসেছে।
এদিকে বিভাগীয় শহর বরিশালে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। সেই সাথে বাড়ছে ঝড়ো হাওয়া। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বুধবার বিকেলে জানান, বরিশালে বিকেলে পর্যন্ত বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার। বিকেল নাগাদ বৃষ্টিপাত হয়েছে ৫২ দশমিক ৮ মিলি মিটার।
বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, আম্পানের প্রভাবে ফুসে উঠেছে কীর্তণখোলা নদী। এরই মধ্যে নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় নগরীর নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। নগরীর পলাশপুর, রসুলপুর, ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগর, ১২ নম্বর ওয়ার্ডের খ্রিস্টান কলোনী নদী তীরবর্তী এলাকায় পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ২ সে. মি. উপর দিয়ে বইছে।
ঘূর্ণিঝড়ের বার্তা দিতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ যুবক