রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সকাল ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষার্থীদের ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা অনেক পথ পাড়ি দিয়ে সুন্দর এই ক্যাম্পাসে এসেছ, যেখানে তোমাদের বাবা-মা ও সমাজের স্বপ্ন জড়িয়ে আছে। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমাদের কাঁধে।’