নারায়ণগঞ্জে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে আবুল কাশেম (৩৯) ও আবুল কালাম (৪০) নামে দুই তক্ষক পাচারকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে শহরের খানপুর এলাকা থেকে তক্ষকসহ তাদের গ্রেফতার করা হয়। পরে রাতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উভয়কেই আদালত ছয় মাস করে কারাদণ্ড দেন। গতকাল বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই দণ্ডপ্রাপ্ত দুজনকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।