নেত্রকোনায় সাত দিনব্যাপী লোকজ মেলা শুরু হয়েছে। গতকাল সকালে জেলা সদরের ভাষাসৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির মাঠে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইকবাল হাসান তপু।