চৈত্রসংক্রান্তি উপলক্ষে চাঁদপুর শহরের খলিশাডুলি এলাকায় শুরু হয়েছে শিব্বিরা মেলা। গতকাল ভোরে শুরু হওয়া এ মেলায় মাটির পুতুল, খেলনার পাশাপাশি উঠেছে পোশাক, পিঠা, বাঁশি আর হরেক রকমের মিষ্টি। সকাল থেকে মেলায় দর্শনার্থীর ভিড় দেখা গেছে। বিশেষ করে শিশু ও কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পহেলা বৈশাখ পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতি বছরই খলিশাডুলি এলাকায় এ মেলার আয়োজন করা হয়।
চৈত্রসংক্রান্তিতে চাঁদপুরে শিব্বিরা মেলা
চৈত্রসংক্রান্তি উপলক্ষে চাঁদপুর শহরের খলিশাডুলি এলাকায় শুরু হয়েছে শিব্বিরা মেলা।
চৈত্রসংক্রান্তি উপলক্ষে চাঁদপুর শহরের খলিশাডুলি এলাকায় শুরু হয়েছে শিব্বিরা মেলা।










