নেত্রকোনার কলমাকান্দায় একটি তক্ষকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে রোববার সকালে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার এবং সঙ্গে থাকা ৯ জনকে আটক করা হয়।