পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানস্থল থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে দুপুরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা বুলেটপ্রুফ বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে সমাবেশস্থলে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে ওঠেন তিনি।

দীর্ঘ অপেক্ষার পর তাকে সংবর্ধনা জানাতে সংবর্ধনাস্থলে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। তারেক রহমানকে বহনকারী বাসটি সেখানে পৌঁছামাত্রই চারপাশ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দীর্ঘদিন পর নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা।