গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-১২। এ সময় তার কাছ থেকে ৫ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. স্বপন মিয়া। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাজাইল গ্রামের মৃত মহসিনের ছেলে।

গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন স্পেশাল কোম্পানি র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. খলিলুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মো. স্বপন মিয়াকে (৫৫) আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।