গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম বেলা ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয়।

খন্দকার আবদুল মুক্তাদির সংসদে বলেন, ‘বর্তমানে কেবল ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি উৎপাদনে আছে। ফলে উৎপাদন ঘাটতি মোকাবেলায় জিটুজি চুক্তির আওতায় সৌদি আরবের সাবিক থেকে অতিরিক্ত দুই লাখ টন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফার্টিগ্রোব থেকে অতিরিক্ত এক লাখ টন ও আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে চার লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী মাসের ১ তারিখ থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহ পাওয়া গেলে সার কারখানাটি চালু করা সম্ভব হবে।’

তিনি জানান, জিটুজি পদ্ধতিতে অথবা টেন্ডারের মাধ্যমে শিল্প কারখানায় ব্যবহৃত জ্বালানি ও কাঁচামাল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।