ঢাকা-সিলেট মহাসড়কে যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়। গতকাল ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল সরাইল থানা পুলিশ দেখভাল করে। বিশ্বরোড গোলচত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় তিনি এ ধরনের কোনো খবর পাননি।