দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার লক্ষ্যে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত আছেন।










