‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন/সাইন ও সিগন্যাল বিষয়ে গণসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার ভাটচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।  এতে বক্তব্য রাখেন বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, ভাটচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন প্রমুখ।