গোপালগঞ্জে ডায়াবেটিস, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগের চিকিৎসা পেয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার।