রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১১টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। গতকাল বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।