চট্টগ্রামের সাতকানিয়া এবং রাউজানে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতে সাতকানিয়ায় দুই মোটরসাইকেল আরোহী তৌহিদুল ইসলাম (২৮) ও সালাউদ্দিন (২৫) নিহত হন। একই সময়ে রাউজানের নোয়াপাড়ায় টমটমের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সাজেদুল ফয়সাল (২৪) মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, রাত সোয়া ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলাসহ মরদেহ দুটি ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাউজানে গুরুতর আহত ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাজেদুল তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার ।










