২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ষড়যন্ত্রের শিকার হয়ে সেনা অফিসার ও বিডিয়ার সদস্যদের হত্যার বিচার দাবি এবং ওই সময় চাকরিচ্যুত-ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের পুনর্বহাল দাবিতে নড়াইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নড়াইল আদালত সড়কে চাকরিচ্যুত বিডিয়ার সদস্য ও পরিবারের লোকজন এ কর্মসূচি পালন করেন।