ব্রাহ্মণবাড়িয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তনের নির্দেশ দেয়া হয়।
আদেশে বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, আশুগঞ্জ থানার ওসি মোহা. বিল্লাল হোসেন ও সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলামকে সদর কোর্টে বদলি করা হয়েছে। নবীনগর থানার ওসি মো. আব্দুর রাজ্জাককে ডিএসবি শাখায় বদলি করা হয়েছে।
এদিকে, নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলমকে আশুগঞ্জ থানায় পাঠানো হয়েছে। পুলিশ লাইন্সে সংযুক্ত মুহাম্মদ আজাহারুল ইসলামকে নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। সরাইল থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাঞ্ছারামপুর থানার বর্তমান ওসি মোরশেদুল আলম চৌধুরী।
নবীনগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে। অন্যদিকে, বাঞ্ছারামপুর থানার নতুন ওসি হয়েছেন নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান।
বদলির বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, জনস্বার্থে এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।










