পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাংগা বাজারের দোকানি ইসমাইল হাওলাদার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মাটিভাংগা বাজার ও পশ্চিম কাছারিকান্দা গ্রামের বাসিন্দারা ব্যানার, ফেস্টুন নিয়ে গলাচিপা-উলানিয়া সড়কে এ মানববন্ধন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।