পঞ্চগড়ে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব এবং আবৃত্তি উপস্থাপনা এবং সংবাদ পাঠ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান এ উৎসব ও কর্মশালার উদ্বোধন করেন। স্থানীয় সাহিত্য সংগঠন শুদ্ধসর এ উৎসবের আয়োজন করে। শুক্রবার রাতে আবৃত্তি ও কর্মশালা শেষ হয়। দেশের বিখ্যাত আবৃত্তিকার, বেতার ও টেলিভিশন উপস্থাপকদের মাধ্যমে পঞ্চগড়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে আবৃত্তির বিভিন্ন কৌশল প্রশিক্ষণ দেয়া হয়েছে।