দীর্ঘ ১১ বছর পর লক্ষ্মীপুরে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকালে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ১০টি দল অংশ নেয়ার কথা রয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চন্দ্রগঞ্জ থানা একাদশ বনাম রামগতি পৌরসভা একাদশ। এতে চন্দ্রগঞ্জ থানা একাদশকে ৩-১ গোলে হারিয়ে রামগতি পৌরসভা একাদশ জয়লাভ করে। ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।